আল-কায়েদা প্রধানের অডিও বার্তাটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে ছাড়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার নামে বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে অডিও বার্তাটি প্রকাশ করা হয়।
বাংলাদেশে জিহাদোলজী ডট নেট (jihadology.net) নামের একটি ওয়েব সাইট বন্ধ করে দেয়া হয়েছে। সাইটটি বন্ধ করে দেয়ার পাশাপাশি জিহাদোলজী সম্পর্কিত সব ধরনের তথ্য প্রদানকারী সাইটও বন্ধ করে দেয়া হয়েছে। ওই সাইটে জাওয়াহিরির আরও অনেক ধরনের বার্তা রয়েছে বলে জানান তারা।
জিহাদোলোজি ডট নেট থেকেই বাংলাদেশ সম্পর্কে জাওয়াহিরির ওই কথিত অডিও বার্তাটি ছাড়া হয় বলে জানায় বিটিআরসি। এ বিষয়ে অনুসন্ধান করে বিটিআরসি এবং গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত হয় যে ওই সাইটটির মাধ্যমেই এ টেপটি প্রচারিত হয়। জিহাদোলোজি ডট নেট পরিচালিত হয় আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি শহর থেকে।
শনিবার অডিও টেপটি প্রচারের পর থেকেই দেশের গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এরপর এই অডিও বার্তার উৎসের সন্ধানে নামে বিটিআরসি ও দেশের গোয়েন্দা সংস্থাগুলো।
অডিও টেপটির সঙ্গে জিহাদোলজির সম্পৃক্ততার বিষয় নিশ্চিত হওয়ার পরপরই সরকারের উচ্চ মহলের নির্দেশে ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয়। ২০১০ সালের ১০ আগস্ট ওই সাইটটি চালু করা হয় বলে জানিয়েছে বিটিআরসি। সূত্র জানায় অডিও বার্তাটি ২০১৩ সালের ৪ নভেম্বর তৈরি হলেও প্রথম আপলোড হয় চলতি বছরের ১৪ জানুয়ারি।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শ্রেণীহীন
আল-কায়েদার অডিও টেপ যুক্তরাষ্ট্র থেকে ছাড়া হয়েছে: বিটিআরসি
আল-কায়েদা প্রধানের অডিও বার্তাটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে ছাড়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার নামে বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে অডিও বার্তাটি প্রকাশ করা হয়।





