যশোরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে শুক্রবার রাতে শিবির সন্দেহে ৮ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলেন- সরকারি এম এম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র শামীম রেজা। সে চৌগাছা উপজেলার দিঘলসিংগা গ্রামের রবিউল ইসলামের ছেলে। একই কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবু মুছা। সে মণিরামপুর উপজেলার নোয়ালি গ্রামের আলাউদ্দীন মিয়ার ছেলে। উদ্ভিদবিদ্যা বিভাগের ২য় বর্ষের ছাত্র আল মামুন। সে অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র সামসুল আলম। সে জৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র শাহাবুদ্দীন আহমেদ। সে চৌগাছা উপজেলার কান্দি গ্রামের কাশেম আলীর ছেলে।
একই বিভাগের একই বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম। সে চৌগাছা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আজিজুর রহমানের ছেলে। ব্যাবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র শোয়েব আহমেদ। সে চৌগাছার স্বরূপদাগ গ্রামের গোলাম আহমেদের ছেলে।
সাতক্ষীরার কলারোয়া আমানুল্লাগ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র রিপন হোন। সে মণিরামপুর উপজেলার হাগরাকাঠি গ্রামের ইমান আলীর ছেলে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]