[b]ঢাকা:[/b] বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ শেষে এক লিখিত বিবৃতিতে সাংবাদিকদের এ কথা জানান মজীনা।
মঙ্গলবার বিকাল ৩টায় মজীনা খালেদা জিয়ার বাসায় পৌঁছেন। সেখানে তিনি প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন।
সরকারের দায়িত্ব বিরোধী দলকে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া আর বিরোধী দলের দায়িত্ব এ সুযোগের শান্তিপূর্ণ ব্যবহার করা বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
এছাড়াও সব দলকে সহিংসতার বন্ধ করে সংলাপের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খোঁজারও আহ্বান জানিয়েছেন তিনি।
বেগম জিয়ার সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে মজীনা জানান।
সুপ্রিমকোর্ট এলাকা,জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথাও জানানো হয় বিবৃতিতে। এসব ঘটনা পরিহার করার জন্য সবাই আহ্বান জানান তিনি।
সম্প্রতি বিএনপির জেষ্ঠ্য নেতাদের গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা উল্লেখ করে ড্যান ডব্লিউ মজীনা বলেন,যারা নিজ গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে চর্চা করতে চায়, তাদের উপর এ বিষয়টি ভীতিমূলক প্রভাব ফেলে। দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে সংলাপের সাফল্যের ক্ষেত্রে এই নেতাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে সাক্ষাতের সময় খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
গতকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
শ্রেণীহীন
বিরোধী দলকে মত প্রকাশের সুযোগ দেয়া উচিত : ড্যান মজিনা
ঢাকা: বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ শেষে এক লিখিত বিবৃতিতে সাংবাদিকদের এ কথা জানান মজীনা।





