নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ফের ব্যবসায়ী অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জবাসী ফুঁসে উঠেছেন।
ঘটনার প্রতিবাদে আবারও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সানারপাড় এলাকা থেকে মৌচাক পর্যন্ত অবরোধ করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী।
শুক্রবার সকাল ১১টার দিকে সানারপাড় এলাকার শত শত ব্যবসায়ী ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যায় এলাকাবাসী।
বেলা পৌনে ১২টা থেকে শত শত বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]