সংসদ নিয়ে কথা বলা টিআইবি'র কাজ নয় উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন, টিআইবি একটি এনজিও হয়েও রাজনীতি নিয়ে কথা বলছে, সংসদ নিয়ে কথা বলছে, বিরোধী দল সম্পর্কে কথা বলছে।
বুধবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
প্রধান বিরোধী জোটের পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি প্রসঙ্গে শেখ সেলিম প্রশ্ন তোলেন, কিসের নির্বাচন, কার জন্য নির্বাচন? তিনি বলেন, সন্ত্রাসীদের জন্য কোন নির্বাচন হতে পারে না।
বিএনপি নির্বাচন প্রতিহত করতে পারেনি উল্লেখ করে সেখ সেলিম বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে স্কুলের অগ্নিসংযোগ করেছে।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
সংসদ নিয়ে কথা বলা টিআইবি'র কাজ নয়: শেখ সেলিম
সংসদ নিয়ে কথা বলা টিআইবি'র কাজ নয় উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন, টিআইবি একটি এনজিও হয়েও রাজনীতি নিয়ে কথা বলছে, সংসদ নিয়ে কথা বলছে, বিরোধী দল সম্পর্কে কথা বলছে





