মাগুরা সদর উপজেলার রাজিবের পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া বাডি-ঘর ও চাতাল ভাঙচুরের খবর পাওয়া গেছে।
সোমবার বিকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। উপজেলার মঘি ইউনিয়নের এই স্কুলে সভাপতি পদে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আমজেদ মোল্লা এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ বিশ্বাস প্রার্থী হন। নির্বাচনে সিরাজ বিশ্বাস পরাজিত হওয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়।
আহতরা হলেন, সাহেব আলী (৪৫),তুষার মোল্লা (২২),হারুনর রশিদ (৩৫),আশরাফ হোসেন (২৫),শাহিনুর ইসলাম(৩০),রেজাউল ইসলাম (৩৫),জিনারুল ইসলাম (২২),কবির হোসেন (৩৫),বাবলু মিয়া (২২), আতর আলী (৩৭)। এদের সবাইকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান,স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আমজেদ মোল্লা ও স্থানীয় বিএপির একটি অংশের সমর্থন নিয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ বিশ্বাস নির্বাচনে অংশ নেন। সিরাজ বিশ্বাসের কাছে আমজেদ মোল্লা পরাজিত হন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী সিরাজ বিশ্বাসের সমর্থকরা বদ্যযন্ত্র বাজিয়ে পরাজিত সভাপতি প্রার্থী আমজেদ মোল্লার বাড়ির সামনে উল্লাস প্রকাশ করে। এ নিয়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আজ বিকালে আমজাদের ভাতিজা প্রতিপক্ষ সিরাজ বিশ্বাসের এক সমর্থকের ধানী জমির মধ্যে দিয়ে পাওয়ার টিলার চালিয়ে খেত নষ্ট করে।
এ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সিরাজের ভাতিজা ও সমর্থকরা সংঘবদ্ধ হয়ে আমজেদের বাড়িঘর,ধানের চাতাল ও একাধিক বাড়ি ঘরে হামলা চলিয়ে ভাঙচুর করে। এসময় হামলা-পাল্টা হামলায় ৩০ জন আহত হয়। পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়।
সদর থানার অফিসার ইন চার্জ এম এ হাশেম বলেন,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্তিতি বর্তমানে শান্ত। এ ঘটনায় কোনো মামলা না হওয়ায় কাউকে আটক করা হয়নি।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মাগুরায় আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ: আহত ৩০
মাগুরা সদর উপজেলার রাজিবের পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া বাডি-ঘর ও চাতাল ভাঙচুরের খবর পাওয়া গেছে।





