কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চা বিক্রি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বালারহাট বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী,লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার সকালে তাজুল ইসলাম নামে এক ক্রেতা বালারহাট বাজারের আব্দুল লতিফের চায়ের দোকানে চা খেতে আসেন। চা বিক্রির পাওনা টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান তাজুল।
এ নিয়ে ২জনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে বালারহাট বাজারে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলুর রশিদ জানান, এ রকম একটা ঘটনা ঘটেছে। তবে, থানায় কোনো মামলা হয়নি।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
কুড়িগ্রামে সংঘর্ষ, আহত ১০
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চা বিক্রি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বালারহাট বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী,লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে





