[b]ঢাকা:[/b] নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টি (জাপা) থাকবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
বৃহস্পতিবার দুপুরে শপথ অনুষ্ঠান শেষে একথা জানান সাংবাদিকদের।
বিরোধী দলে থেকে কি করে মন্ত্রিসভায় যোগ দিবেন এ প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, এই সরকার হবে জাতীয় ঐক্যমতের সরকার।
তিনি দাবি করে বলেন, বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নিবেন।
এদিকে পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেছেন, খুব শীঘ্রই চেয়ারম্যান শপথ নিবেন। এবং তখনই গণমাধ্যমকে জানানো হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার মাধ্যমে বর্তমান সংকট সমাধান সম্ভব। ঐ আলোচনায় জাতীয় পার্টি ভূমিকা রাখবে বলে জানান তিনি।