[b]নয়াদিল্লি:[/b] গত বছরের জুলাইতে ইফতার পার্টিকে আলিঙ্গন করার পরেও নিয়মিত সালমানকে এড়িয়ে চলছেন শাহরুখ খান। সম্প্রতি সালমানের সঙ্গে মুখোমুখি হওয়ার ভয়ে ২৫ মিনিট গাড়িতে বসেই কাটিয়েছেন কিং খান।
মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে শনিবার পাঁচ নাম্বার স্টেজে সালমান ও তিন নাম্বার স্টেজে কাজ করার কথা ছিল শাহরুখের। দুটি মঞ্চই পাশাপাশি। নিজের এনজিওর ফটোশুটের জন্য দুপুর আড়াইটা থেকে স্টুডিওতে উপস্থিত ছিলেন দাবাং তারকা। সেখানে মহেশ মাঞ্জেরকার, ভিশাল সেথ, সালমানের ভাই সোহেল ও বোন আলভিরাও ছিলেন।
অন্যদিকে একটি চলচ্চিত্রের সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুটিংয়ের জন্য দুপুর তিনটায় ওই স্টুডিওতে আসার কথা ছিল শাহরুখের। তবে তিনি স্টুডিওতে আসেন চারটা ৪৫ মিনিটের দিকে।
জানা যয়, যথারীতি শাহরুখের সঙ্গে নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা ছিলেন। স্টুডিওতে পৌঁছার পর সবাই নিজেদের গাড়ি থেকে নামলেও শাহরুখ গাড়ি থেকে নামেননি। সালমান স্টুডিও থেকে চলে গেছে এটা নিশ্চিত হয়ে প্রায় ২৫ মিনিট পর গাড়ি থেকে নামেন শাহরুখ।
সালমানের ভয়ে গাড়িতে শাহরুখ
গত বছরের জুলাইতে ইফতার পার্টিকে আলিঙ্গন করার পরেও নিয়মিত সালমানকে এড়িয়ে চলছেন শাহরুখ খান। সম্প্রতি সালমানের সঙ্গে মুখোমুখি হওয়ার ভয়ে ২৫ মিনিট গাড়িতে বসেই কাটিয়েছেন কিং খান।
কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, প্রতিবাদ জানাল জামায়াত
আজ ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা ও প্রতিবাদ জানালো।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
















