প্রতারণা করে গ্রাহকদের সাথে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টশনের (পপি) ৪কর্মচারীর বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে বুধবার এ মামলাগুলোর অনুমোদন দেওয়া হয় শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।
অভিযুক্তরা হলেন- পপির উত্তরা শাখার সাবেক মাঠ কর্মী মো.হারুন অর রশিদ, মো.শাহ আলম, ইমাম হোসেন ও ইছাবুর রহমান। বর্তমানে এরা সবাই চাকরিচ্যুত।
দুদক সূত্র জানায়, ২০০৯ সালের এপ্রিল থেকে অক্টোবরে ১৫টি নারী সমিতির সদস্যদের কাছ থেকে সর্বমোট ৪৭ হাজার ৪৭৫ টাকা আদায় পূর্বক আত্মসাতের দায়ে মো.হারুন অর রশিদের বিরুদ্ধে একটি, ২০০৯ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়ে ১৪টি নারী সমিতির সদস্যদের কাছ থেকে সর্বমোট ৯৩ হাজার ৯৪৪ টাকা আদায় পূর্বক আত্মসাতের দায়ে মো.শাহ আলমের বিরুদ্ধে একটি, মালিবাগ শাখায় কর্মরত থাকা অবস্থায় ২০০৯ সালের ৫ জুন থেকে ২০১০ সালের ১০ অক্টোবর পর্যন্ত সময়ে সর্বমোট ৬৩ হাজার ৮৮০ টাকা আত্মসাতের দায়ে শাহ আলমের বিরুদ্ধে আরও একটি মামলা, ২০০৯ সালে জুলাই মাসে সর্বমোট ১৭ হাজার ৮৪১ টাকা আত্মসাতের দায়ে ইমাম হোসেনের বিরুদ্ধে একটি ও ২০০৯ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সর্বমোট ২৯ হাজার ৬৫ টাকা আত্মসাতের দায়েই ছাবুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে। দণ্ডবিধির ৪০৮/৪২০ ধারায় প্রতিটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক ছাইফুল্লাহ মো.এমরান অভিযোগটি অনুসন্ধান করেছেন।
[b]ঢাকা, জেইউ, ৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসএইচ [/b]
শ্রেণীহীন
পপির ৪ কর্মচারীর বিরুদ্ধে মামলা করবে দুদক
প্রতারণা করে গ্রাহকদের সাথে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টশনের (পপি) ৪কর্মচারীর বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক সূত্রে জানা গেছে,





