[b]ঢাকা:[/b] জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ শপথ নিচ্ছেন না। তবে দু’এক দিনের মধ্যে তিনি শপথ নিতে পারেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, দু-এক দিনের মধ্যেই তিনি জনসম্মুখে আসবেন এবং শপথের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করবেন।
গুলশানে জাপা নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসায় তিনি এ কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার জাপার আরেক নেতা কাজী ফিরোজ রশিদ বলেছিলেন, শুক্রবার শপথ নেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। প্রসঙ্গত, ২৮ দিন ধরে এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)ভর্তি রয়েছেন।
শ্রেণীহীন
আবার পেছাল এরশাদের শপথ
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ শপথ নিচ্ছেন না। তবে দু’এক দিনের মধ্যে তিনি শপথ নিতে পারেন বলে জানা গেছে।





