সিরাজগঞ্জ-ঢাকা রেল রুটে ট্রেনে কাটা পড়ে সোহেল রানা (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা মুলিবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোহেল মুলিবাড়ি রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]