স্থানীয় সরকার খাতে ব্যাপক দুনীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা বলছে, প্রকল্প ও বিশেষ বরাদ্ধ পাওয়ার জন্য স্থানীয় সরকারকে বরাদ্দের ১০% ঘুষ দিতে হয়।
রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে টিআইবি ‘স্থানীয় সরকার খাত: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
বক্তারা বলেন, পৌরসভার মেয়রদের সম্মানী বৃদ্ধি করার জন্য স্থানীয় সরকারকে ২০ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হয়। প্রকল্প ও বিশেষ বরাদ্ধ পাওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে নিরীক্ষা কর্মকর্তাকে ৪০-৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিরীক্ষা কর্মকর্তাকে ৫-৭ হাজার টাকা ঘুষ দিতে হয়।
বক্তারা আরো বলেন, উন্নয়ন মূলক কাজে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের বরাদ্দের ১০%-২০% পর্যন্ত ঘুষ দিতে হয়। সমাজোতার ভিত্তিতে উন্নয়ন মূলক কাজ বন্টনে বরাদ্দের ১০%-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়। কার্যাদেশ বিক্রিত কমিশনে ১০%-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়। লজিস্টিক ক্রয়য়ের কাজ পেতে রাজনৈতিক নেতা-কর্মী,চেয়ারম্যান এবং মেয়রকে বরাদ্দের ১০%-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি’র উপদেষ্টা হাফিজ উদ্দিন এলজিইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
[b]ঢাকা,জেইউ, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
স্থানীয় সরকার খাতে ব্যাপক দুর্নীতি: টিআইবি
স্থানীয় সরকার খাতে ব্যাপক দুনীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা বলছে, প্রকল্প ও বিশেষ বরাদ্ধ পাওয়ার জন্য স্থানীয় সরকারকে বরাদ্দের ১০% ঘুষ দিতে হয়। রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ব্র্যাক





