[b]ঢাকা:[/b] বাংলাদেশের দশম জতীয় সংমদ নির্বাচন নিয়ে ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি বলেছেন, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মত ব্রিটেনও বিশ্বাস করে গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ বহিঃপ্রকাশ হলো শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন, যেখানে সব ভোটার তাদের মতামত প্রকাশের সুযোগ পায়।
সোমবার ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি এক বিবৃতিতে একথা জানান । ঢাকাস্থ দেশটির দূতাবাস এ বিবৃতিটি গণমাধ্যমে পাঠায়।
এটা হতাশাজনক যে সদ্য সমাপ্ত নির্বাচনে বিভিন্ন নির্বাচনী আসনে অর্ধেকেরও বেশি ভোটার ব্যালোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশের সুযোগ পাননি। এছাড়া অন্যান্য নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যা ছিল আরও কম বলে এতে বলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করেছে। যে নির্বাচনকে বলা হয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। সেকারনেই নতুন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থ বিবেচনায় একই সমান্তরালে এসে কাজ করার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে।
এতে আরো বলা হয়, বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যে সহিংসতা এবং বে-আইনী সংঘাত ঘটিয়েছে তাকে বৃটেন নিরুৎসাহিত করে।
এ সময়ে রাজনৈতিক সংঘাতে বহু হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাইদা ওয়ার্সি বলেন, সব রাজনৈতিক দলেরই মতামত প্রকাশের সমান সুযোগ থাকা উচিত এবং তাতেই গণতন্ত্র শক্তিশালী হয়।
রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুসরণ করা উচিত বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
অধিকাংশ ভোটার ভোট দেওয়ার সুযোগ পায়নি: ব্রিটেন
বাংলাদেশের দশম জতীয় সংমদ নির্বাচন নিয়ে ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি বলেছেন, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মত ব্রিটেনও বিশ্বাস করে গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ বহিঃপ্রকাশ হলো শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন, যেখানে সব ভোটার তাদের মতামত প্রকাশের সুযোগ পায়।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পকে প্রত্যাখ্যান মার্কিন ভোটারদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই বছরে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার নানা চেষ্টা করেছেন। কিন্তু গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা সে প্রচেষ্টার জবাব দিয়েছেন ব্যালটের মাধ্যমে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারেন স্বতন্ত্র ভোটাররা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও অঙ্গরাজ্যগুলোর আইনসভায় কারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন স্বতন্ত্র ভোটাররা।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন করতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন গ্রহণ থেকে শুরু করে তা নিষ্পত্তির জন্যও সময়সীমা নির্ধারণ করেছে সংস্থাটি।
১৩ কোটি ভোটারের নাম বাদ, তীব্র আস্থা সংকটে ভারতের নির্বাচন কমিশন
ভারতের আমলাতন্ত্রে ৩৬ বছরের দীর্ঘ কর্মজীবনের বেশিরভাগ সময় জুড়ে জ্ঞানেশ কুমার কঠিন কাজগুলো সম্পন্ন করার জন্য সুনাম অর্জন করেছিলেন। তবে বর্তমানে ৬২ বছর বয়সী কুমার নিজের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে এক ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
















