[b]সাতক্ষীরা:[/b] সাতক্ষীরার কলারোয়া ও দেবহাটা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে কমপক্ষে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে কলারোয়ায় ১০ জন ও দেবহাটায় ৪ জনকে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস নাশকতা সৃষ্টিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, কলারোয়ায় বিভিন্ন এলাকা থেকে এন্তাজ আলী, আব্দুর রাজ্জাক, শামিরুল ইসলাম, মিলন, নুরুজ্জামান, মমিন, আসগার আলী, ফৌরদোসী বেগম, আসাদুজ্জামান ও আবুল কাসেমকে আটক করা হয়। তারা সকলেই জামায়াতকর্মী। তাদের বিরুদ্ধে নিয়মিত একাধিক মাললাসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
এছাড়া দেবহাটা থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধেও সরকার বিরোধী ষড়যন্ত্রসহ তাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস ৪জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত রয়েছে।