সাভারে একটি নির্মাণাধীন বাড়ির সেপটি ট্যাংক হতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নারীর পরিচয় পাওয়া যায় নি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সাভার সদর ইউনিয়নের পলুমার্কেটের পাশে নির্মাণাধীন একটি বাড়িতে ওই নারীর লাশটি দেখতে পায় স্থানীয়রা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, যে নির্মাণাধীন বাড়িটিতে ওই নারীর লাশ পাওয়া গেছে সেখানে কোন মানুষ বসবাস করে না। তাই ওই নারীকে হত্যার পর সেখানকার সেপটি ট্যাংকে লাশটি ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  তার নাম পরিচয় কিছুই জানা যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]