সিলেটের বালাগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী আবদাল মিয়া এগিয়ে রয়েছেন। তার প্রতীক ঘোড়া। ৮২ টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফলে আবদাল মিয়া ৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বলে কেন্দ্র প্রকাশিত ফলাফলে জানা গেছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত ভোটগ্রহণ শেষে উপজেলায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিলেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক।
নির্বাচল চলাকালে উপজেলার জনকল্যাণ কেন্দ্র থেকে দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তা উদ্ধার করা হয়। চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের সমর্থিত মোস্তাকুর রহমান মফুর (আনারস), বিএনপি সমর্থিত মো. আবদাল মিয়া (ঘোড়া) এবং জামায়াত সমর্থিত সাজিদুল আলম (মোটর সাইকেল)।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিড.কম) // জেআই[/b]