কেন্দ্র দখল, ভোট কারচুপি, এজেন্ট বের করে দেওয়া, নেতাকর্মীদের উপর হামলাসহ নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবিতে ১১টি উপজেলায় আজকে হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
উপজেলাগুলোর মধ্যে রয়েছে-বরিশালের আগৈলঝাড়া, চুয়াডাঙ্গার জীবননগর, ভোলার তজুমদ্দিন, খুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা, দাকোপ, বটিয়াঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া, কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া।
হরতালের কারণে ওইসব এলাকায় সোমবার সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণীবিতানসমূহ। হরতালে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইসব উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বড়ধরনের ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
[b]ঢাকা, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
১১ উপজেলায় হরতাল চলছে
কেন্দ্র দখল, ভোট কারচুপি, এজেন্ট বের করে দেওয়া, নেতাকর্মীদের উপর হামলাসহ নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবিতে ১১টি উপজেলায় আজকে হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলায় হরতাল, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
হরতাল আ. লীগের, সরব জামায়াত, কর্মসূচি বৈষম্যবিরোধীদের
আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রাসহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে
হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: নগরবাসীকে ডিএমপি কমিশনার
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।
















