আগামীকাল বোরবার সকাল সাড়ে ৯টায়  রাজধানীতে দুর্নীতি  প্রতিরোধে  দুদকের র‌্যালী ও মানব বন্ধন কর্মসূচি পালন করা হবে। এই র‌্যালীর নেতৃত্ব  থাকবেন  দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার মো. নাসির উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য টাইমনিউজবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সবাই মিলে গড়ব দেশ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হচ্ছে।
তিনি বলেন, গত ২৬ মার্চ দুদক চেয়ারম্যান প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে দুর্নীতি বিরোধী পোষ্টার প্রদর্শনী উদ্ধোধন করেন। গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সকল মসজিদ,মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মগ্রন্থ থেকে দুর্নীতি বিরোধী বিশেষ আলোচনা ও দোয়া- দুরুদ পাঠ করা হয়।
জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, এবার দেশের ২১ হাজার স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীর পাশাপাশি ‘সততা সংঘের সদস্যরা দুর্নীতি বিরোধী নানা কর্মসূচিতে অংশ  নিচ্ছেন।
ঢাকা,একে, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর