বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আজ রোববার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি অভিযোগ উঠেছে। উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর প্রথম আধা ঘণ্টার মধ্যে দুই হাজার ৮৭৮টি ভোটের মধ্যে এক হাজার ৮০০টি ভোট বাক্সে পড়েছে।
আজ সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়।
এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বকতিয়ার উদ্দিন বলেন, কেন্দ্রের ৯টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরবরাহ করা হয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সব ব্যালট পেপার শেষ হয়ে গেছে। কেন্দ্রটির মোট ভোট দুই হাজার ৮৭৮টি। প্রথম আধা ঘণ্টায় ব্যালট বাক্সে ভোট ঢুকেছে এক হাজার ৮০০টি।
উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা মাধ্যমিক বিদ্যালয়সহ অনেকেগুলো কেন্দ্রে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।
আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৫জন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি, গিয়াসউদ্দিন খান, বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম আফজাল হোসেন ও ইসলামী আন্দোলনের রফিকুন্নবী ভাট্টি।
[b]বরিশাল, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
আধা ঘণ্টায় ১৮০০ ভোটদিল সরকার সমর্থকরা
বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আজ রোববার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি অভিযোগ উঠেছে। উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর প্রথম আধা ঘণ্টার





