[b]ঢাকা:[/b]মেজো মেয়ের অপেক্ষাতেই মুহাম্মদ হাবিবুর রহমান মরদেহ সোমবার দাফন করা হবে।সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন তিন কন্যার জনক।
বড় মেয়ে দেশে থাকলেও বাকি দুই মেয়ে থাকেন আমেরিকায়। ছোট মেয়ে এক সপ্তাহ আগে দেশ থেকে ঘুরে যাওয়ায় আসতে পারবেন না। তবে মেজো মেয়ে আসবেন সোমবার। সে অপেক্ষাতেই মরদেহ রাখা হয়েছে হিমঘরে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেজো মেয়ে দেশে এলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে সোমবার সকাল ১০টায় শহীদ মিনারে রাখা হবে মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। তারপর দুপুরে সুপ্রিম কোর্টে দ্বিতীয় এবং গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে হাবিবুর রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে।
আজ রোববার বিকেলে এ বিষয়ে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
শনিবার রাতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাবিবুর রহমানকে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও আত্মীয়স্বজন। হাসপাতালে নেওয়া হলে শনিবার রাতে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুসংবাদ শুনেই হাসপাতালে আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন,’৯৬ সালের সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন নিরপেক্ষ ও সৎ বিচারক। তার চলে যাওয়ায় জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
শ্রেণীহীন
মেয়ের জন্য অপেক্ষা:হাবিবুর রহমানের দাফন সোমবার
ঢাকা:মেজো মেয়ের অপেক্ষাতেই মুহাম্মদ হাবিবুর রহমান মরদেহ সোমবার দাফন করা হবে।সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও ১৯৯৬ সালের





