৪ দিন বিরতির পর আজ রোববার বিকালে বসছে সংসদ অধিবেশন। বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার চলতি অধিবেশনের ৭ম কার্যদিবস শেষে রাত ৯টা ১১ মিনিটে সংসদের বৈঠক রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
গত ২৯ জানুয়ারি প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংসদে ভাষণ দেন।
দশম সংসদের বিরোধী দল ও সরকারের শরিক হিসেবে জাতীয় পার্টি অধিবেশনের শুরু থেকেই সংসদে রয়েছে।
দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। সংসদের চলতি অধিবেশন কত দিন চলবে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে মার্চ পর্যন্ত এ অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মহাজোট সরকার গঠিত হয়।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]