বুধবার সন্ধ্যায় নুরপুর বাজারে মনোর উদ্দিন (৩৮) বোমা হামলায় আহত হন। রাত সাড়ে ৯টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মনোর উদ্দিন সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের আব্দুল মুল্লুকের ছেলে। 
মেহেরপুর সদর থানার ওসি আতিয়ার রহমান জানান, সন্ধ্যায় নুরপুর বাজারে দাঁড়িয়েছিলেন মনোর। এ সময় কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে বোমা ফাটিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
বোমার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মনোর উদ্দিন ডাকাতি করতেন। থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আছে।
ডাকাতির অর্থ ভাগবাটোয়ারা নিয়ে আজমত গ্রুপের সঙ্গে তার দ্বন্দ্বের জেরে আজমত গ্রুপের লোকজন এই হামলা চালায় বলে জানান ওসি
লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মুনির হাসান জানান, বোমায় তার দুই হাত ও শরীরের পিছনের অংশের মাংসপেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে ভর্তির পর প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি .কম ) // এএস[/b]