রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট আগামী ১৩ ফেব্রুয়ারি সেন্টমার্টিন সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এ  সংক্রান্ত একটি পত্র টেকনাফ উপজেলা প্রশাসনের কাছে পৌঁছেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন সফরের সত্যতা নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি ১২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি হয়ে বান্দরবানে গিয়ে রাত্রিযাপন করবেন। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে বান্দরবানের নীলগিড়ি থেকে তিনি হেলিকপ্টারযোগে সরাসরি সেন্টমার্টিন পৌঁছাবেন।
বিকাল পর্যন্ত সেখানে অবস্থান করার পর ইনানীর উদ্দেশ্যে সেন্টমার্টিন ত্যাগ করবেন। তার এ সফরকে কেন্দ্র করে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
এর আগেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দুইবার সেন্টমার্টিন সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত তার সফর বাতিল হয়েছিল।  
[b]কক্সবাজার, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // ইএইচ[/b]