বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মানিলন্ডারিংয়ের মামলায় খালাস দেয়া অবৈধ সম্পদ উপার্জনের দায়ে অভিযুক্ত সাবেক বিচারক মোতাহার হোসেনের মামলার অভিযোগের অধিকতর অনুসন্ধানে জন্য মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (আইন) পবিত্র সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে দুদক কার্যালয়ে। এই মামলায় জিজ্ঞাসাবাদ করছেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ।
জিজ্ঞাসাবাদ শেষে পবিত্র সরকার সাংবাদিকদের জানান, মোতাহার হোসেনের দূনীর্তি ব্যাপারে তলব করা হয়েছিল। তারা যা যা জানতে চেয়েছে তিনি সেগুলো বলেছেন। মোতাহার হোসেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এদিকে গত সোমবার অধিকতর তদন্তে জন্য ২৮ জানুয়ারি বসুন্ধরা গ্রুপের ডিজিএম (আইন) অ্যাডভোকেট পবিত্র সরকার, ২৯ জানুয়ারি বিশেষ জজ আদালতের পেশকার আরিফুল ইসলাম ও দ্রুত বিচার ট্রাইবুনাল ৪ এর পেশকার আবুল কালাম আজাদকে দুদকে তলব করা হয়।
এছাড়া দুদক সূত্র জানিয়েছে, এই মামলায় অতিদ্রুত আর একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে ডাকা হবে।
এর আগে ২৭ জানুয়ারি সাবেক বিচারক মোতাহার হোসেনের অভিযোগের অধিকতর অনুসন্ধানে জন্য তার সহযোগী দুই গানম্যান বাদল দেওয়ান ও ড্রাইভার সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
এদিকে ২৩ জানুয়ারি বেলা ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সেগুনবাগিচার দুদক কার্যালয়ে মোতাহার হোসেনের দুই সাঁটলিপিকার আবুল হাসান ও নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিন হারুনুর রশিদ বলেন, মোতাহার হোসেনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ আসার পর তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চলছে। এরই ধারাবাহিকতায় তার দুই সাঁটলিপিকার আবুল হাসান ও নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর বিচারকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরুর আগেই গত ৮ জানুয়ারি অভিযুক্ত সাবেক বিচারক মোতাহার হোসেন মালয়েশিয়া পাড়ি জমান বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের আবুল হাসান জানান, দুদক আমার কাছে বিচারক মোতাহার হোসেনের সর্ম্পেক জিজ্ঞাসাবাদ করেছে। কমিশন তার চাকরির মেয়াদ, জীবন-যাপন ও সম্পেদর পরিমাণ সর্ম্পকে জানতে চেয়েছে। আমি আমার পক্ষ থেকে যা জানার তা কমিশনকে জানিয়েছি।
অনুসন্ধানকারী কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে বিচারকের অবৈধ সম্পদের অর্জনের বিষয়ে গুরুপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বিচারক থাকাকালে বেশ কিছু ফ্ল্যাট ও জমির মালিক হয়েছেন। আর নিজ জেলা পাবনাতে অনেক জমি কিনেছেন। তাছাড়া তিনি অনেক বিলাসবহুল জীবন যাপন করতেন বলে জানা গেছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৮, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
বিচারক মোতাহারের দুর্নীতি জানতে পবিত্রকে দুদকের জিজ্ঞাসাবাদ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মানিলন্ডারিংয়ের মামলায় খালাস দেয়া অবৈধ সম্পদ উপার্জনের দায়ে অভিযুক্ত সাবেক বিচারক মোতাহার হোসেনের মামলার অভিযোগের অধিকতর অনুসন্ধানে জন্য মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (আইন) পবিত্র সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





