[b]কুমিল্লা:[/b] কুমিল্লার সদর দক্ষিণে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে মক্রম আলী নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুরে এ ঘটনা ঘটে।
নিহত মক্রম আলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ মেম্বার সাংবাদিকদের জানান, রাত ৯টায় জগতপুর গ্রামের সোলেমানের ছেলে স্থানীয় যুবলীগ কর্মী রাসেলসহ ৭-৮জন গ্রামের রাস্তায় সিএনজি চালিত একটি অটোরিকশা থামিয়ে চালকের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মক্রম আলী রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে যুবলীগ কর্মী রাসেলসহ তাদের বকাজকা করেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করলে মক্রম আলী ঘটনাস্থলেই মারা যান।
সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।





