রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যডভোকেট বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মুদ্রাস্ফীতি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বিগত ৫ বছরে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক। দেশে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে।
আজ বুধবার দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবসে রাতে রাষ্ট্রপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হয়েছে। নারী ক্ষমতায়নের জন্য মহিলা আসনের সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে।
ঢাকা,২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি)// টিআই