চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের এক নারী কর্মীর হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। আহত নূরজাহান বেগম (৪৫) শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য।
আজ বুধবার সন্ধ্যায় শিবগঞ্জের ধুপপুকুর এলাকায় তার ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি এস এম মিজানুর রহমান জানান,সন্ধ্যায় কানসাট থেকে বাসযোগে মোবরকপুরে নিজ বাড়িতে ফেরার পথে ধুপপুকুর এলাকায় নূরজাহানকে বাস থেকে নামিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়েছে দুর্বৃত্তরা।
ওসি আরও জানায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাধমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম বলেন, নূরজাহানের ডান হাত ও বাম পায়ের রগ কাটা হয়েছে।
[b]এমআর,দিনাজপুর,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)[/b]
শ্রেণীহীন
চাঁপাইবাবগঞ্জে আওয়ামী লীগের নারী কর্মীর রগকর্তন
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের এক নারী কর্মীর হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। আহত নূরজাহান বেগম (৪৫) শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য।





