দ্বিতীয় ধাপের ১১৭ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৭ ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোট হবে।
দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
প্রথম ধাপের ৯৮ উপজেলার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে মঙ্গলবার। প্রথম ধাপের এই ৯৭টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এতে ১০২টি উপজেলায় ভোট নেয়ার কথা থাকলেও সীমানা জটিলতায় চারটি উপজেলায় ভোট হবে না।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রোববার ১১৭ উপজেলায় মনোনয়নপত্র জমার শেষ দিন