দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
রোববার এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে শিবির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, “পুরনো বছরকে পেছনে ঠেলে নতুন বছর এসেছে। উদযাপনের মধ্য দিয়ে জীর্ণতাকে ভোলারও এটাই সুবর্ণ সময়। বিভেদ ভুলে নতুন বছরের প্রতিটি দিনকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়।
বৈশাখে ফসলের আগমনে যেমন কৃষকের মনে তৃপ্তি আনে, তেমনিভাবে শোষণের মুক্তিতে তৃপ্তি ছড়িয়ে পড়ুক সকল মনে। ঐক্যের সুদৃঢ় বন্ধনে উৎসবের আমেজে কাটুক আমাদের পুরোটা বছর। দেশবাসীকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।”
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
দেশবাসীকে শিবিরের নববর্ষের শুভেচ্ছা
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। রোববার এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে শিবির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন
ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ১৪
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালানো একাধিক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি
অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিবিরের প্রতিবাদ, চার দফা দাবি
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
















