ভোলার লালমোহনে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও যুবলীগ নেতাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুবলীগ সম্পাদক। বৃহস্পতিবার রাতে লালমোহন থানায় এ মামলা দায়ের হয়। মামলা নং ৫।
জানা যায়, লালমোহনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর কর্মীদের গাড়ি পোড়ানো ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন ফরাজগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন ওরফে জসিম।
থানা সূত্রে জানা যায়,লালমোহন উপজেলা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান টিটবের কর্মী হয়ে কাজ করছে ফরাজগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন ওরফে জসিম।
বৃহস্পতিবার রাতে জসিম ফরাজগঞ্জ ইউনিয়নে টিটবের পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তার মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং তাকে মারধর করে।
এ ঘটনায় জসিম বাদী হয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ খোকন এবং তার ভাই যুবলীগ নেতা লাইজুসহ ৪৭ জনের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও মারধরের অভিযোগে মামলা দায়ের করে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
লালমোহনে আ.লীগ ও যুবলীগের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ভোলার লালমোহনে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও যুবলীগ নেতাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুবলীগ সম্পাদক। বৃহস্পতিবার রাতে লালমোহন থানায় এ মামলা দায়ের হয়। মামলা নং ৫।





