[b]হাবিপ্রবি:[/b] হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৪ শিক্ষা বর্ষে স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ও ডি ইউনিটের ড্রইং পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘এ’ ও ‘ই’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ২৬ জানুয়ারি রোববার, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মেধা তালিকায় উর্ত্তীর্ণদের ভর্তির তারিখ ২৭ জানুয়ারি সোমবার এবং ‘এ’ ও ‘ই’ ইউনিটে অপেক্ষমান তালিকা হতে ভর্তি ২ ফেব্র“য়ারি রোববার ও ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ৩ ফেব্র“য়ারি সোমবার অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের ড্রইং পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবন-১ এ অনুষ্ঠিত হবে।
উল্লেখিত তারিখে মেধা তালিকা হতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে সকাল ১০টা হতে বিকেল ৫টার মধ্যে ভর্তি করা হবে এবং অপেক্ষমান তালিকা হতে ছাত্র-ছাত্রীদের সকাল ১০ হতে দুপুর ১২টার মধ্যে রিপোর্ট করতে হবে। অপেক্ষমান তালিকা হতে রিপোর্টকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে ঐ দিনই মেধাক্রম অনুযায়ী শূন্য আসন পূরণ করা হবে।
শ্রেণীহীন
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৬ জানুয়ারি
হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৪ শিক্ষা বর্ষে স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ও ডি ইউনিটের ড্রইং পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।





