সিলেট নগরীতে স্বাধীনতা দিবস উপলক্ষে শিবিরের বের করা শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এনিয়ে পুলিশ-শিবির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের। বুধবার সকালে নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় লামাবাজার মদন মোহন কলেজের সামনে থেকে শিবিরের নেতা-কর্মীরা স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শেখঘাট এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় শিবির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ৩২ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ।
পরে শিবির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, শিবিরের শোভাযাত্রায় বাধা দেয়ায় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় পুলিশ ৩২ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে। আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
[b]সিলেট, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষে আহত ২০
সিলেট নগরীতে স্বাধীনতা দিবস উপলক্ষে শিবিরের বের করা শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এনিয়ে পুলিশ-শিবির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের ৬ সদস্য আহত হয়েছে





