[b]নেত্রকোনা:[/b] নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৭নং কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোরে কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছ আহমদ তালুকদারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়।
এ বিষয়ে হারিছ আহমদ তালুকদার জানায়,দশম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মানোনীত প্রার্থী ছবি বিশ্বাসকে ভোট দেওয়ায় নিজ দলের অন্যপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পর নব-নির্বাচিত সংসদ সদস্য ছবি বিশ্বাস,পুলিশ সুপার,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রেণীহীন
আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৭নং কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।





