ফেনীতে একই দিনে ৩ টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর ফেনী সদর উপজেলা থেকে ১টি ও ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকা থেকে ২টি লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-ফেনী শহরের বাড়াইপুর এলাকার হাজী মকবুল আহম্মদের ছেলে শহীদ উল্লাহ (৩২)।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ছাগলনাইয়া উপজেলার মহুরিগঞ্জ এলাকার একটি নালায় দু’টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী সদর থানায় খবর দেন। পরে সদর ও ছাগলনাইয়া থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, ফেনী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হাক্কানী জানান, সোমবার সকাল ৯টার দিকে ফেনী শহরের চাঁড়িপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে শহীদ উল্লাহ নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত শহীদ উল্লাহ ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
ফেনীতে এক দিনে ৩ লাশ
ফেনীতে একই দিনে ৩ টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর ফেনী সদর উপজেলা থেকে ১টি ও ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকা থেকে ২টি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়





