ইরানের সিরাজ বিমানবন্দরে জাল ভিসাসহ ৪৮ বাংলাদেশি আটক হয়েছে। এ সময় ইরানের দুই নাগরিককেও আটক করা হয়। তারা আটক বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে প্রবেশে সহযোগিতা করছিল।
মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম আইএসএনএ-এর খবরে এ কথা জানানো হয়। আটকের পর ৪৮ বাংলাদেশিকে দুবাইয়ে ফেরত পাঠানো হয়েছে। আর দুই ইরানির বিরুদ্ধে ক্রিমিনাল আইনে মামলা হয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, আটককৃতরা বাংলাদেশ থেকে দুবাই হয়ে ইরানের সিরাজ বিমানবন্দরে আসে। এরপর তাদের ইরানের কুর্দিস্তান প্রদেশে যাওয়ার কথা ছিল। সেখান থেকে সীমান্ত পেরিয়ে তারা ইউরোপে ঢুকতে চেয়েছিল।
এছাড়া আটক দুই ইরানের নাগরিক ওই সব বাংলাদেশিকে অবৈধভাবে ইউরোপে যেতে সহযোগিতা করছিল।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
ইরানে জাল ভিসাসহ ৪৮ বাংলাদেশি আটক
ইরানের সিরাজ বিমানবন্দরে জাল ভিসাসহ ৪৮ বাংলাদেশি আটক হয়েছে। এ সময় ইরানের দুই নাগরিককেও আটক করা হয়। তারা আটক বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে প্রবেশে সহযোগিতা করছিল। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম আইএসএনএ-এর খবরে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা হারানোর বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রেফতার হওয়ার মতো ঘটনায় কারো যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে চিরতরে অযোগ্য ঘোষণা করার পথও তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ভিসা সহজীকরণ, বাণিজ্য বৃদ্ধিসহ বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। শ্রমিক সংকটের আশঙ্কায় থাকা দেশটির কৃষক ও খামার মালিকদের জন্য এ উদ্যোগ স্বস্তি তৈরি করেছে।
















