জিয়ানগরের ২টি কেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী (দোয়াত কলম) পেয়েছেন ২ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল খালেক গাজী (আনারস) পেয়েছেন ৩৯৫ ভোট। এই দুই কেন্দ্রে মোট ভোট ছিল ৪ হাজার ৯২২টি।
জানা যায়,জিয়ানগরের সাঈদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ১ হাজার ৮৪০ ভোট আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল খালেক গাজী পেয়েছেন ১২৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৮০৬ জন।
এছাড়া ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থী পেয়েছেন ৮৮৮ ভোট। ওই কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ২৭০ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ১১৬ জন।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]