জেলার গাংনী উপজেলার বামুন্দিতে দুর্বৃত্তদের বোমা হামলায় বখতিয়ার হোসেন নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যাক্তি বিএনপি সমর্থক বলে জানা গেছে।
বৃহস্পতিবার আনুমানিক রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বামুন্দি বাজারে কয়েকজন সন্ত্রাসী নিশিপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে বখতিয়ারকে ধাওয়া করে। প্রাণ ভয়ে বখতিয়ার পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তাকে লক্ষ করে দুটি বোমা ছুড়ে মেরে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে বখতিয়ার আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম বোমা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযানে চালাচ্ছে।
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
মেহেরপুরের গাংনীতে বোমা হামলা: আহত ১
জেলার গাংনী উপজেলার বামুন্দিতে দুর্বৃত্তদের বোমা হামলায় বখতিয়ার হোসেন নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যাক্তি বিএনপি সমর্থক বলে জানা গেছে। বৃহস্পতিবার আনুমানিক রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।





