প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেশাগত, পারিবারিক ও গৃহস্থালী ত্রিমাত্রিক দায়িত্ব পালন করতে হয় বর্তমান সময়ের নারীদের।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী এ সময় নারীদের জন্য ন্যাশনাল হেল্প লাইন চালুর ঘোষনা দিয়েছেন। যেকোনো অপারেটর থেকে ১০৯২১ নম্বরে ডায়াল করে যে কেউ নারী নির্যাতন সম্পর্কে প্রতিকার চাইতে পারবেন। পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের আটকে রাখা যাবে না। কারণ ইসলাম ধর্মে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে। যারা নারীদের তৃতীয়-ক্লাস পড়াশোনা করে ঘর-সংসার করা উচিত বলে মন্তব্য করেন তাদের ইসলামী জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান দুই বিরোধী দলের প্রধান ও স্পিকারও নারী। সশস্ত্র বাহিনীতেও রয়েছে নারীর অংশগ্রহণ। প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দিয়েছে এক নারীকে। ঢাবির প্রোভিসি থেকে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একজন নারী উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশন থেকে অল্প সুদে ঋণ দেওয়া হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্পে নারীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়েই প্রথম নারীর বিচারপতি নিয়োগ দেই। বর্তমানে ডিসি, এসপি, টিএনও শুরু করে বিভিন্ন শীর্ষস্থানীয় পদে নারীরা আসীন।
দেশের নারীরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছে। আমাদের পুরুষেরা না পারলেও নারীরা ঠিকই এশিয়া কাপে পাকিস্তানকে পরাজিত করেছে। কোনো কোনো ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়েও এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি নারীদের জন্য সরকারের পারিবারিক সুরক্ষা আইন-২০১০, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১’ এর কথাও উল্লেখ করেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
ত্রিমাত্রিক দায়িত্ব পালন করতে হয় নারীদের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেশাগত, পারিবারিক ও গৃহস্থালী ত্রিমাত্রিক দায়িত্ব পালন করতে হয় বর্তমান সময়ের নারীদের। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী





