ময়মনসিংহে শফিকুল ইসলাম সেলিমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে শহরের আকুয়া হামেদ আলী রোডে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন হাতকাটা সেলিম। এ সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে।
সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেলিম শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার হেজমুল্লাহ রোডে শ্বশুরবাড়িতে থাকতেন বলে জানা গেছে।
নিহত সেলিমের ছোট ভাই রবিউল বলেন, সেলিম জেলা তরুণ লীগের আহবায়ক ছিলেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বর্তমানে লাশের সুরতহাল তৈরির কাজ চলছে। সেলিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ৭ থেকে ৮ টি মামলা রয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
সেলিমকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে শফিকুল ইসলাম সেলিমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে শহরের আকুয়া হামেদ আলী রোডে এ হত্যাকাণ্ড ঘটে।





