মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অপনা দেবী (২৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক ৮ টার সময় উপজেলার শরিফপুর ইউনিয়নের দওগ্রাম তার নিজবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। অপনা দেবী ওই একই গ্রামের বিজয় দেবনাথের স্ত্রী।
স্থানীয়রা জানান,রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে অপনা দেবীর লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এসআই নুরুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হত্যা না আত্মহত্যা- তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কুলাউড়া, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর