সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে ১২১টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১২১টি ভোটকেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৮৯৯৮২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮৩৪৮১ ভোট।
জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জাহিদ হোসাইন আনারস প্রতীকে পেয়েছেন ২৫৫৯৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মাহফুজ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬২২ ভোট।
এ উপজেলায় স্থগিত হওয়া আকবর আলী সরকারি কলেজ ও নলসন্ধা কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত পুনর্নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮৬২ ভোট।
১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে ১১৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছিলেন ৮৫৩১০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছিলেন ৮২৬১৯ ভোট।
জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জাহিদ হোসাইন আনারস প্রতীকে ২৫৫৯৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মাহফুজ দোয়াত কলম প্রতীকে ২৬২২ ভোট পেয়েছিলেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামিম আলম  এ তথ্য নিশ্চিত করে জানান, দুই কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]