ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। ভোটের একদিন আগে থেকেই সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যা ব ও পুলিশ সদস্যরা।
নির্বাচনের ভোটগ্রহণ সুসম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ১৬৯টি কেন্দ্রে ব্যালেট পেপার ও বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জামাদী পৌঁছানোর কাজ শুরু হচ্ছে।
মঙ্গলবার দুপুর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পৌঁছানোর কাজ চলছে।
গত ৩১ মার্চ নির্বাচন স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন ১৬ এপ্রিল সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
সদর উপজেলার চেয়ার দখলে প্রার্থীরা শেষ মুহূর্তে মরিয়া হয়ে উঠেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য লড়াই করছেন বিএনপি-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
চেয়ারম্যান পদে লড়াই করছেন- আওয়ামী লীগ সমর্থিত অরুনাংশু দত্ত টিটো (আনারস প্রতীক) ও বিএনপি সমর্থিত সবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান (মটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগ সমর্থিত আশরাফুল হক চৌধুরী (টিবওয়েল) ও জামায়াত সমর্থিত আলমগীর হোসেন (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরাতুন নেহার প্যারিস (হাঁস), পারুল আক্তার (ফুটবল) ও শিল্পী বেগম (কলস)।
সদর উপজেলায় পৌরসভাসহ ২১টি ইউনিয়নের মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯শ’ ১২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৫ হাজার একশ ১১ জন। মহিলা ১ লাখ ৮৩ হাজার ৮শ’ একজন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. গোলাম আযম বলেন, ‘সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। এছাড়া একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ জন ও একজন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০ সদস্যের পুলিশের ১৪টি, বিজিবির ৬টি, সেনাবাহিনীর ৪টি ও র্যােবের ২টি মোবাইল টিম সার্বক্ষণিক নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটগ্রহণের সময় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তা যে দলেরেই হোক না কেন কঠোর হাতে দমন করা হবে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমিনউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ঠাকুরগাঁও সদরে ভোটগ্রহণ বুধবার
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। ভোটের একদিন আগে থেকেই সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যা ব ও পুলিশ সদস্যরা।





