আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে হবে। শিশুদের শারীরীক এবং মানসিক বিকাশকে উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজিত ‘জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতা-২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ করা সম্ভব। সকল শিশুর জন্য সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৩১.৫ ভাগ জনগণ দারিদ্র সীমার নিচে বাস করে। প্রতিবন্ধী, অটিস্টিক, সুবিধা বঞ্চিত এবং দরিদ্র শিশুদের অধিকার রক্ষায় সরকার ১৯৭৪ সালের শিশু অধিকার আইনকে যুগোপযোগী আইনে পরিণত করেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
সকল শিশুর পূর্ণ বিকাশ নিশ্চিত করতে হবে: স্পিকার
আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে হবে। শিশুদের শারীরীক এবং মানসিক বিকাশকে উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।





