সিলেটের জকিগঞ্জ থেকে কারাগারে নিয়ে আসার পথে হাতকড়াসহ ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে।
পলাতক আসামি উপজলার বিরশ্রী ইউনিয়নের মুমিনপুর গ্রামের আব্দুল করিমের ছেলে দেলওয়ার হোসেন। তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
পুলিশ জানায়, বুধবার দেলোয়ারকে গ্রেফতার করে জকিগঞ্জ চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তাকে জামিন না দিয়ে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে বিকেলে জকিগঞ্জ থানা পুলিশের কনস্টেবল আবু তাহের ও আব্দুল হাসেম তাকে নিয়ে বাসযোগে সিলেট কারাগারের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে শেওলা-জকিগঞ্জ সড়কের বরইরতল নামক স্থানে প্রস্রাব করার কথা বলে তিনি হাতকড়াসহ পালিয়ে যান।
[b]ঢাকা,১৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জেইউ
[/b]
শ্রেণীহীন
সিলেটে পুলিশ হেফাজত থেকে আসামি পলাতক
সিলেটের জকিগঞ্জ থেকে কারাগারে নিয়ে আসার পথে হাতকড়াসহ ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। পলাতক আসামি উপজলার বিরশ্রী ইউনিয়নের মুমিনপুর গ্রামের আব্দুল করিমের ছেলে দেলওয়ার হোসেন।





