[b]নারায়ণগঞ্জ:[/b] মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি বাণিজ্য বন্ধের দাবিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে বন্দর নাগরিক কমিটি।
রোববার সকালে নাগরিক কমিটির নেতারা স্মারকলিপিটি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, বন্দরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শ্রেণী ভিত্তিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের  কাছ থেকে ভর্তির নামে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে । এতে গরীব মেধাবী শিক্ষার্থীরা অর্থাভাবে বিদ্যালয়ে ভর্তি হতে পারছেনা। সরকারি বই বিতরণেও পরিবহণ ব্যয় দেখিয়ে  টাকা আদায় করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন,বন্দর নাগরিক কমিটির সভাপতি আবু সাঈদ চুন্নু মাস্টার , যুগ্ম সাধারণ সম্পাদক কবি এরশাদুল কবির সোহেল, বন্দর প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলী পিন্টু খান, সাধারণ সম্পাদক কবির হোসেন , কবি ইয়াদি মাহমুদ, সাংবাদিক আতাউর রহমান, মাহমুদা আক্তার মাসুমা, আসাদুল হক সরকার অনেকে।