কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে ছেলের পিটুনিতে বাবা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে দশটায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।
নিহতের নাম খেদবার আলী। তার বয়য় আনুমানিক ৫০ বছর। তিনি উপজেলার দৌলতখালী গ্রামের হেরী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেদবার আলীর ছেলে শিপু (২৫) ঢাকায় গার্মেন্টেসে চাকুরি করেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি বাড়িতে আসেন। টাকা চাইলে তার বাবা খেদবার আলী তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিপু সোমবার সন্ধ্যায় তার বাবাকে বাড়ির সামনের মাঠে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
কুষ্টিয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা, ২০মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই