লক্ষ্মীপুর সদর উপজেলার চরুরুহিতা গ্রামে প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি করে স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।বৃহস্পতিবার ভোররাত তিনটায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডাকাতের গুলিতে মামুন হোসেন ও কবির হোসেন নামে দুইজন গুলিবিদ্ধসসহ চারজন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ১৫/২০ জনের মুখোশ পরা একদল ডাকাত সদর উপজেলার চররুহিতা গ্রামের আফসার উদ্দিন ব্যাপারী বাড়ির মামুন হোসেনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় বাধা দিলে ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ও এলোপাতাড়ি মারধর করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়। এতে মামুন হোসেন,কবির হোসেন গুলিবিদ্ধ ও সিমু আক্তার, নুর জাহান বেগমসহ চারজন আহত হয়। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
[b]লক্ষীপুর, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাতি;আহত ৪
লক্ষ্মীপুর সদর উপজেলার চরুরুহিতা গ্রামে প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি করে স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।বৃহস্পতিবার ভোররাত তিনটায় এ ঘটনা ঘটে।





