৩৬ কার্যদিবসের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশন উত্থাপন করা হয় চারটি বিল। এর মধ্যে পাস হয় দুটি বিল। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ৫০টি সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হয় এ অধিবেশনে।
নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপির স্থানে এ সংসদে দেখা যায় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে। তবে বিরোধীদলীয় নেতা হিসেবে দেখা যায়নি এরশাদকে। সেখানে বসেছেন তার স্ত্রী ও দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
এরশাদকে একেবারেই বঞ্ছিত করা হয়নি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তার দলের একাধিক সদস্য মন্ত্রী পরিষদেও স্থান পেয়েছেন। তবুও আক্ষেপ রয়ে গেছে তাদের। ৫০টি স্থায়ী কমিটির একটিতেও জাতীয় পার্টি থেকে সভাপতি না দেয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও কাজী ফিরোজ রশীদ তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397133383.jpg[/img]
এ অধিবেশনে উত্থাপিত চারটি বিলের মধ্যে দুটি বিল পাস করা হয়। বাকি দুটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়েছে। ৩০ মার্চ পাস করা হয় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৪ এবং ৭ এপ্রিল পাস হয় সুপ্রীম কোর্ট জাজেস (রিম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল ২০১৪।
এছাড়া ৭ এপ্রিল ‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১৪’ এবং ৮ এপ্রিল ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৪’ বিল দুটি সংসদে উত্থাপন করলে তা অধিকতর যাচাইবাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই মৃত্যুজনিত কারণে শূন্য হয় দুটি আসন। ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান এবং ৯ এপ্রিল বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মারা যান। এর মধ্যে টাঙ্গাইলে উপ-নির্বাচন হলেও সংসদ সদস্য হিসেবে এখনও কেউ শপথ নেননি।
এছাড়া মনোনয়নপত্র বাতিল হাওয়ার কারণে দুটি আসন বাদ রেখে ৪৮টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে এই অধিবেশনেই।
প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসের সভাপতিত্বও করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরবর্তী অধিবেশনটিই ‘বাজেট’ নিয়ে হতে পারে জানিয়েছেন সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শেষ হচ্ছে প্রথম অধিবেশন
৩৬ কার্যদিবসের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশন উত্থাপন করা হয় চারটি বিল। এর মধ্যে পাস হয় দুটি বিল। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ৫০টি সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হয় এ অধিবেশনে।





