[b]জয়পুরহাট:[/b] জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যহত রয়েছে। শুক্রবার রাতেও পৃথক অভিযান চালিয়ে জেলার চারটি  উপজেলা থেকে  ১৮দলের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, এ অভিযানে জেলার জয়পুরহাট সদর  উপজেলা থেকে দুই জন, পাঁচবিবি থেকে তিনজন, কালাই থেকে নয়জন ও ক্ষেতলাল উপজেলা থেকে একজনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন বিএনপি, সাতজন জামায়াত ও পাঁচজন শিবির কর্মী  রয়েছে।
১৮দলের হরতাল-অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ, রেল লাইন উৎপাটন-গাড়ি, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপসহ বিভিন্ন নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।